শিরোনামঃ

বাউফলে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে উপকরণ বিতরণ


পটুয়াখালীর বাউফলে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বাউফল উপজেলা প্রশাসনের সভাকক্ষে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে ‘Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions in Bauphal and Kalapara Upazilas’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রকল্পের আওতায় বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে হুইলচেয়ার, পানির জার, মগ, টুল, ওরস্যালাইন ও স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দুই ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্চ অ্যান্ড রেসকিউ বক্স প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্যোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা জোরদারে সহায়ক হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?