শিরোনামঃ

উজিরপুরে ৫৪ বছরের পুরাতন কীর্তন অঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের জমি দখল করেছে সেচ্ছা সেবক দলের নেতা


বরিশালেরউজিরপুরে কেন্দ্রীয় কীর্তন অঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে এক সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে । এ ঘটনায় ১০ অক্টোবর (শনিবার) মন্দির কমিটির সভাপতি বরুন মিত্র দখল হওয়া মন্দিরের জমি উদ্ধার করার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আভিযোগ দিয়েছেন। মন্দিরের জমি দখলের ঘটনায় উজিরপুর উপজেলাজুড়ে হিন্দু সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানাগেছে, উজিরপুর পৌর এলাকায় অবস্তিত ৫৪ বছরের পুরাতন উজিরপুর সর্বজনীন কেন্দ্রীয় কীর্তন অঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের জমি ও একটি ভবন জোড় পূর্বক দখল করেছে উজিরপুর পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক নুরুজ্জামান খান ও তার ভাই সালাম খান । গত ৯ অক্টোবর মন্দিরের গেটে তারা খান ভিলার নেমপ্লেট লাগিয়ে মন্দিরের সম্পত্তি দখলে নেয়। মন্দির কমিটির সভাপতি বরুন মিত্র অভিযোগ করেন দখলকারীরা সরকারী দলের ক্যাডার হওয়ার কারনে স্থানীয় প্রশাসন তেমন কোন পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন উজিরপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ওই দাগে ৮১ শতাংশ জমির মধ্যে ১২ টি পরিবার ও একটি মন্দির আছে। তার মধ্যে ৭ সতাংশ জমির উপর মন্দির নির্মিত রয়েছে। বরুন মিত্র তার নামের দলিল কৃত ৪ সতাংশ জমি মন্দিরে দান করলে সে ৪ সতাংশের উপর মন্দিরের অফিস রুম নির্মান করেন। দখলকারীরা শুধু মন্দিরের জমি দখল করে নিয়েছেন। অভিযুক্ত সেচ্ছাসেবক নেতা নুরুজ্জামান খানের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে একধিক বার কল করা হলেও তিনি তা রিসিপ করেননি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?