শিরোনামঃ

গৌরনদীতে ভ্রাম্যমাণ বইমেলা



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের গৌরনদীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলা সমাপ্ত করা হয়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার। বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক নূর আলম খান, ইউনিট ইনচার্জ রুহুল আমীন প্রমুখ।

আয়োজকরা জানান, চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার সমাপ্ত দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাংকন ও আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ২০ জন শিক্ষার্থীদের মধ্যে বই উপহার প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?