- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ০৪:৪১ পিএম
বরিশালে তরুণ উদ্যোক্তা, গুরু ও শিষ্য নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
বরিশালে তরুণ উদ্যোক্তা, গুরু ও শিষ্য নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের রেইজ প্রকল্পের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর গোলাম জিলানী।
জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পারসন মো. জাহিদুর রহমান এবং প্রকল্প সমন্বয়কারী শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের জেলা ইনচার্জ জালিজ মাহমুদ, এরিয়া ইনচার্জ মো. বশির আহমেদ, শাখা ইনচার্জ মো. ইমন এবং প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং এর আওতায় তরুণ উদ্যোক্তা, গুরু ও শিষ্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নির্বাচনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, অংশগ্রহণের শর্ত এবং প্রকল্পের আওতায় সম্ভাব্য সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষার গুরুত্ব রয়েছে। অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে শিষ্যদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করা রেইজ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সম্প্রসারণে সহায়তা করা সম্ভব।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণ উদ্যোক্তা, গুরু ও শিষ্য নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের জন্য শিষ্য নির্বাচন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১...
-
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। সাধারণ মানুষের পরিধেয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!