শিরোনামঃ

বরিশালে খবরের কাগজ বন্ধুজনের ২১ সদস্যের কমিটি গঠন

সভাপতি দীপালী বাইন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন

বরিশালে দৈনিক খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরিশাল অক্সফোর্ড মিশন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপালী বাইন সভাপতি এবং হাফিজুর রহমান মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরের নতুন বাজার এলাকার বনলতা পাঠচক্র মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। কমিটি গঠনের উদ্যোগ নেন দৈনিক খবরের কাগজ-এর বরিশাল ব্যুরোপ্রধান মঈনুল ইসলাম সবুজ। এতে বন্ধুজনের সদস্য ফরম পূরণকারীরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন বাহাউদ্দিন গোলাপ, সাংস্কৃতিক সংগঠক বাপ্পী মজুমদারসহ অন্যরা।

নবগঠিত কমিটির উপদেষ্টা বাহাউদ্দিন গোলাপ বলেন, বন্ধুজনের জেলা কমিটি সমাজের নানা অসংগতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনটি দ্রুত একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা বাপ্পী মজুমদার বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক ব্যাধি দূর করতে বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। নতুন কমিটিকে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সদস্যরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে কাজ করবে বন্ধুজন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত নেতারা জানান, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। এ ছাড়া দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি প্রসেজিৎ চন্দ্র কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক হৃদয় চন্দ্র, অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, মানবসম্পদবিষয়ক সম্পাদক সুমিত পাল, নারীবিষয়ক সম্পাদক ইসরাত জাহান মুক্তা, যোগাযোগ ও প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন আশির, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জাহানুর ফাতিমা, সাংস্কৃতিক সম্পাদক পৃথীলা ঘোষ নিশা, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রশান্ত দাশ, সমাজকল্যাণ সম্পাদক প্রিয়ংকা দাশ, শিক্ষাবিষয়ক সম্পাদক নিপা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ জিহাদ হোসেন কাজী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাইয়েদা আক্তার ইলমা, প্রশিক্ষণ সম্পাদক রিয়ান মাহমুদ এবং ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌসী। নির্বাহী সদস্য হয়েছেন শরিফুর ইসলাম ও আয়শা খান।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অরূপ তালুকদার, কবি ও ছড়াকার অধ্যাপক দীপংকর চক্রবর্তী, বাহাউদ্দিন গোলাপ, বাপ্পী মজুমদার, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা এবং দৈনিক খবরের কাগজ-এর বরিশাল ব্যুরোপ্রধান মঈনুল ইসলাম সবুজ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?