- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:২০ পিএম
প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির উদ্যোগে ভোলার চরফ্যাশনে অফিস দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
কামরুল সিকদার ভোলা জেলা প্রতিনিধি ॥
তরুণদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে“ প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপ্তি এবং ১৬জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭নভেম্বর) বিকেল ৩টায় ফাতেমা মতিন মহিলা কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সনদ বিতরন করা হয়।
ভোলার চরফ্যাশনের কৃতিসন্তান,নিউ জার্সি,ইউএসএ থেকে ড.মোতাসিম বিলাহ’র সহযোগিতা সারা বাংলাদেশের ন্যায় ভোলার চরফ্যাশনের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স করা হয়েছে। ফাতেমা মতিন মহিলা কলেজ অধ্যাপক খোরশেদ আলমের সঞ্চালনায় ড.মোতাসিম বিলাহ’র ছোট ভাই ডাঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
চরফ্যাশন মহিলা কলেজ ভাইস প্রিন্সিপাল এইচ.এম মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কলেজ সহকারি অধ্যাপক গোলাম আকতার মহিন,বালিকা মাধ্যমিক বিদ্যালয় আইটি শিক্ষক ফরিদ উদ্দিন,সাংবাদিক এম আমির হোসেনসহ জাতীয় আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মী ও শিক্ষার্থীরা ওই সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির নির্বাহী পরিচালক এটি.এম কামরুজ্জামান ও আইটি অফিসার মাসুক এলাহী অনিক উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) জনাব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (১৪...
-
বরিশালে আভাসের বাস্তবায়নে EngageNow প্রকল্পের পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!