- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ০৩:০১ পিএম
বরিশালে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত ও সামাজিক নিরাপত্তা জোরদারে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার থেকে দেশের সব এলাকায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে বরিশালেও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের নারী পরিবারের প্রধানদের তথ্য সংগ্রহ করে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে কার্ড ও ভাতা দেওয়া হবে।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ ও ডেটাবেইজে অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা বেগম, বরিশাল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করা হবে। তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে প্রোগ্রেসিভ মীনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ পদ্ধতিতে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ভাতা পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। এর মাধ্যমে নির্ধারিত ব্যাংক, বিক্রয়কেন্দ্র ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা উত্তোলনের সুযোগ থাকবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে যোগ্য নারী পরিবারপ্রধানদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ বাল্যবিবাহ বন্ধ হোক,কন্যাশিশুর স্বপ্ন বিকাশিত হোক,শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে...
-
যবিপ্রবি প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।...
-
নিজস্ব প্রতিবেদক,ভোলা:বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার বরহানউদ্দিনে দুই দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!