- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:৪৯ পিএম
বরিশালে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু
বরিশাল বিভাগের যুবসমাজের অর্থনৈতিক অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘EARN’ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প কাজ করবে।
মঙ্গলবার বরিশালে এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতুল্লাহ ভুঁইয়া, সিনিয়র অ্যাডভাইজার জাফরুল্লাহ খান এবং যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন।
সেভ দ্য চিলড্রেনের নেতৃত্বে বাস্তবায়িত EARN প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের ১০টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। ৩০ মাস মেয়াদি এ প্রকল্পের লক্ষ্য ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৪২ হাজার যুবক-যুবতীকে সহায়তা দেওয়া, যাদের অন্তত ৬০ শতাংশ নারী।
প্রকল্পের আওতায় বাজারের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, চাকরির সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপ, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। প্রশিক্ষণকেন্দ্রে সুপেয় পানি, নারী-পুরুষের জন্য পৃথক শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রকল্পটির কারিগরি সহযোগী সুইসকন্ট্যাক্ট। বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ) ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে বিশেষ করে গ্রামীণ ও শহরতলির পিছিয়ে থাকা তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা
রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:বরিশালের গৌরনদীতে সড়ক ও জনপদের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দেওয়া অফিস আদেশের সাত মাস অতিবাহিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে পাতারহাট বন্দরে নাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকানে গতকাল অভিযান চালিয়ে ১ হাজার ৫০০...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!