মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করে ও তথ্য গোপন করে সারের ডিলারশিপ পাওয়ার অভিযোগ ।
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ০৩:৫৫ পিএম
মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করে ও তথ্য গোপন করে সারের ডিলারশিপ পাওয়ার অভিযোগ ।
মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামে সার ও কীটনাশক এর ভূয়া ট্রেড লাইসেন্স তৈরি করে ও তথ্য গোপন করে ডিলারশিপ পাওয়ার অভিযোগ উঠেছে বিউটি বেগমের বিরুদ্ধে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিধি মোতাবেক সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে, পরিবারের অন্য কেউ ডিলারশিপের জন্য আবেদন করতে বা বিক্রেতা হতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য পিতা-মাতা, স্বামী,স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খনায় খাদ্য গ্রহণ করে তাদের মধ্য থেকে কেউ আবেদন করতে পারবে না। কিন্তু বিউটি বেগম এবং তার স্বামীর নামে অন্য জেলা ভোলায় দুটি সারের লাইসেন্স রয়েছে। তারা তথ্য গোপন করে ভোটার পরিবর্তন করে নতুন করে আবার মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নে সারের ডিলারের জন্য আবেদন করেছে।
তথ্যসূত্রে জানা যায়, বিউটি বেগমের স্বামী মোহাম্মদ আলম খন্দকারের নামে ভোলা জেলার রাজাপুর ইউনিয়নে জনতা বাজারে খুচরা বিক্রেতার সারের সাব ডিলারশিপ রয়েছে।
তথ্য সূত্রে আরও জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিধি উপেক্ষা করে বিউটি বেগম কর্নরোকপুর মোল্লা বাজার ভোলায় মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স নামে আরো একটি সারের ডিলারশিপ পরিচালনা করে। জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী বিউটি বেগম নিজেই। যার লাইসেন্স নং ৬১৭।
আরো জানা যায়, আলিমাবাদ ইউনিয়নের সারের ডিলারশিপ পাওয়ার জন্য বিউটি বেগম তার পূর্বের ভোলার ভোটার ঠিকানা তড়িঘড়ি করে পরিবর্তন করে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে নিয়ে আসে। অন্যদিকে বিউটি বেগমের পিতা-মাতা, স্বামীসহ পরিবারের সকল সদস্যের স্থায়ী ঠিকানা ভোলা এবং তারা সবাই ভোলায় স্থায়ীভাবে থাকেন।
১৪ আগস্ট সরকারি বিধি মোতাবেক সার এর ডিলারশিপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে কৃষি অধিদপ্তর, অন্যদিকে বিউটি বেগম তার ভোটার পরিবর্তন করে নিয়ে আসে ২০ আগস্ট । ২৬ সালের ২০শে আগস্ট ভোটার পরিবর্তন করে ২২ শে আগস্ট এর একটি ট্রেড লাইসেন্স জমা দেওয়া হয়। অপর দিকে ২০২৫ সালের একটি নাগরিক সনদপত্র জমা দেওয়া হয়।ইউনিয়নে আরো অনেকে স্যারের ডিলারের আবেদন থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে অন্য জেলার একজন নারীকে তড়িঘড়ি করে ভোটার পরিবর্তন করে ডিলারশিপের জন্য মনোনীত করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝেও ক্ষোভ এর সৃষ্টি হয়েছে।কিভাবে এত দ্রুত ভোটার তালিকার স্থান পরিবর্তন করা সম্ভব এ নিয়ে স্থানীয় জনগণের মনে প্রশ্নের ঝড় উঠেছে।
জানা যায় বিউটি বেগম স্থানীয় ইউপি সদস্য সবুজ এর শেলিকা। তিনি নিজেই সকল কাগজপত্র বিউটি বেগমের নামে করে সারের ডিলার শিপটি তিনি নিজেই পরিচালনা করবেন বলে একটি তথ্য সূত্র জানিয়েছে।এ নিয়ে বিউটি বেগমের দুলাভাই চারিত্রিক সনদ প্রধানকারী ইউপি সদস্য সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা আমার নিজের, আমিই করেছি।
এ বিষয়ে ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত নম্বরের ইস্যুকৃত ট্রেড লাইসেন্সটি বিউটি বেগমের নামে ইস্যু হয়নি এটি একটি অন্য ব্যক্তির নামে রয়েছে। বিউটি বেগমের নামের ট্রেড লাইসেন্সটি সম্পূর্ণরূপে অবৈধ ভাবে তৈরিকৃত ভুয়া একটি ট্রেড লাইসেন্স। বিউটি বেগমের ট্রেড লাইসেন্সের কোন ডকুমেন্ট আমাদের ইউনিয়ন পরিষদে নেই।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু জানান আমরা কাগজপত্র দেখে নিয়মমাফিক ভাবে বিউটি বেগমকে সারের ডিলারশিপের জন্য নাম পাঠিয়েছি তবে তার কাগজপত্রে যদি কোন ঘাটতি থাকে তা খতিয়ে দেখা হবে।
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ বাল্যবিবাহ বন্ধ হোক,কন্যাশিশুর স্বপ্ন বিকাশিত হোক,শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে...
-
যবিপ্রবি প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।...
-
নিজস্ব প্রতিবেদক,ভোলা:বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার বরহানউদ্দিনে দুই দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!