- প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ০৯:১৭ পিএম
যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
রাসায়নিক সুরক্ষা, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবরেটরি ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয়সহ নানা বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
আজ ২২ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “ন্যাশনাল সেমিনার অ্যান্ড ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় সেমিনারটি।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। শোক-সন্তপ্ত পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সেমিনারের আজকের বিষয়টি সকল গবেষক ও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ল্যাবে কাজ করতে হলে আজকের সেমিনারের গুরুত্ব অনেক। আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুতেই রসায়ন রয়েছে। রসায়ন ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। এজন্য রসায়ন জ্ঞান সবার জন্য অত্যাবশ্যকীয়। তোমরা সেমিনার থেকে জ্ঞান আরহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবে এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে তা কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সবুর, স্কয়ার ফ্যাশনস লি. এর সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায়। বক্তারা রাসায়নিক সুরক্ষা, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থপনা, ল্যাবরেটরি ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে দুপুর আড়াই টায় শুরু হয় “ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যবিপ্রবির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এতে রসায়নসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪ টায় সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন, সেমিনারের আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দ্দার জীম ও আন্নি আফরিন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!