শিরোনামঃ

বরিশালে জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে যুবশক্তির ভূমিকা নিয়ে সেমিনার


বরিশালে ‘জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে যুবশক্তির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর সেন্ট পিটার্স ক্যাথেড্রাল চার্চে বরিশাল ওয়াইএমসিএর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘Seminar on Youth Power for a Climate-Resilient Bangladesh’ শীর্ষক এ আয়োজনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বরিশাল ওয়াইএমসিএর সভাপতি এডওয়ার্ড রবিন বল্লভ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ন্যাশনাল কাউন্সিল অব ইয়ং বাংলাদেশ (এনসিওয়াইবি)-এর সভাপতি শ্যামল গোমেজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিইউবি এক্সিকিউটিভ সেক্রেটারি রুনেল ফ্রান্সিস কস্তা, জাতীয় সাধারণ সম্পাদক মানিক উইলভার ডি কস্তা, বরিশাল ওএমসিএ এর উপদেষ্টা ফাদার লরেন্স লেকাভালী গোমেজ, ওয়ার্ল্ড ভিশনের বরিশাল সিনিয়র এরিয়া ম্যানেজার রুবেন এস হালদার।

দিনব্যাপী সেমিনারে জলবায়ু পরিবর্তনে স্থানীয় পর্যায়ে প্রভাব, যুব উন্নয়ন ও নেতৃত্ব, জলবায়ু অভিযোজন, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সংকট মোকাবিলায় নারী ও তরুণদের নেতৃত্বের গুরুত্ব নিয়ে পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে জলবায়ু সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নির্ধারণে গ্রুপ ওয়ার্ক, তরুণদের জলবায়ু সুরক্ষায় অঙ্গীকার এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন পর্যায়ের যুব প্রতিনিধি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন বিকেলে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী এ সেমিনার শে

ষ হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?