- প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ০৭:১৫ পিএম
জিয়ানগরে গত ১৫ দিনে পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে গত ১৫ দিনে পৃথক দুর্ঘটনায় ইটভাটা শ্রমিক, গর্ভবতী মা ও নবজাতক সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। পৃথক এ দুর্ঘটনার মধ্যে বিদ্যুতায়িত হয়ে এক ইট ভাটা শ্রমিক, এক কৃষক, পুকুরের পানিতে ডুবে এক শিশু এবং হাসপাতালে নেয়ার পথে এক গর্ভবতী মা ও অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল দুপুর ১টার দিকে জিয়ানগর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
অপরদিকে গত ৯ এপ্রিল বেলা ১১ টার দিকে জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কেবিআই ইট ভাটায় বৃস্টিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. ফারুক হোসেন মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
এর আগে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ অদুদ খান গত ২৭ মার্চ মিজ এলাকায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরন করেন।
এদিকে গত ২৯ শে মার্চ রবিবার উপজেলার খোলপটুয়া গ্রামের শহিদুল ইসলাম এর স্ত্রী দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা রুমানা বেগমের (৩০) প্রসব বেদনা উঠলে হাসপাতালে নেয়ার পথে চৌরাস্তা নামক স্থানে পৌছলে অ্যাম্বুলেন্সে বসে
একটি কন্যা সন্তানের জন্ম দেন। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে পিরোজপুর জেলা হাসপাতালে পৌঁছার আগে তার মৃত্যু হয়। এর তিন দিনের মাথায় ভুমিষ্ট হওয়া নবজাতকও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!