- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ০৭:৫৫ পিএম
গলাচিপায় চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী মো. আমিনুল বিশ্বাসের বাড়িতে যাতায়াতের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় একই এলাকার মো. রিফাত বিশ্বাস, নেছার খান ও জসিম ফরাজীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি কিনে বাড়ি নির্মাণের পর থেকে আমিনুল বিশ্বাস জসিম ফরাজীর বাড়ির পাশ দিয়ে একটি সরু পথ ব্যবহার করে যাতায়াত করতেন। পরে পারিবারিক বিরোধের জেরে জসিম ফরাজী ও তার ভাইয়েরা ওই পথে টয়লেট নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ২০২৫ সালের ৯ মে একটি সালিশ বৈঠকে রোয়েদাদের মাধ্যমে আমিনুল বিশ্বাসের চলাচলের জন্য নতুন একটি রাস্তার ব্যবস্থা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মো. মইনুল হকের বাড়ির উত্তর পাশ এবং মো. রিফাত বিশ্বাসের জমির দক্ষিণ পাশ দিয়ে চলাচলের পথ নির্ধারণ করা হয়। এ জন্য আমিনুল বিশ্বাস দুই শতাংশ জমি মইনুল হককে দেন বলেও রোয়েদাদে উল্লেখ রয়েছে।
অভিযোগ রয়েছে, পরে রিফাত বিশ্বাস নতুন করে জমি মাপজোক করে ওই পথ নিজের জমির মধ্যে দাবি করেন। এরপর তিনি রাস্তা কেটে সমান করে সেখানে চাষাবাদ শুরু করেন এবং কলাগাছ রোপণ করে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন। এ সময় রাস্তা না কাটার অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বর্তমানে আমিনুল বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের প্রতিবেশীর বাড়ির পাশ এবং পুকুরপাড় দিয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
ভুক্তভোগী আমিনুল বিশ্বাস বলেন, “চলাচলের পথ ফিরে পেতে চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
এ বিষয়ে অভিযুক্ত রিফাত বিশ্বাসের শ্বশুর নেছার খান বলেন, “কাগজপত্রে যদি তাদের জমি প্রমাণিত হয়, তাহলে জমি দিয়ে দেওয়া হবে। এটি আমাদের জমি। আমরা ধান চাষের জন্য জমি প্রস্তুত করেছি।” তবে চলাচলের পথ বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ তিনি এড়িয়ে যান।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল হাওলাদার বলেন, “আমিনুল বিশ্বাসের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!