- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০৪:২৮ পিএম
মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদ করায় হামলা
নিজস্ব প্রতিবেদক :
আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে বখাটেদের বিরুদ্ধে।
এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে। ভুক্তভোগী ছাত্রী জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
বখাটেরা হলো-আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মোঃ জনি সেরেনিয়াবাত, মোঃ সাব্বির হোসেন, গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সাকিল, রাহাত ও রমজান।
ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় যাতায়াতের পথে আমার মেয়েকে দীর্ঘদিন যাবত উত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছে অভিযুক্ত বখাটেরা। বিষয়টি জানতে পেরে বখাটেদের ফেরানো জন্য তাদের পরিবারের সদস্যদের কাছে একাধিকবার নালিশ দেওয়ার পরও উত্যক্ত করে আসছিলো তারা। বুধবার দুপুর সোয়া বারটার দিকে অন্যান্য ছাত্রীদের সঙ্গে আমার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে জঙ্গলপট্টি গ্রাম সমিতির কাছে আসলে বখাটেরা পূর্বের ন্যায় উত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দেয়। এসময় আমার মেয়ে প্রতিবাদ করলে বখাটেরা তার উপর হামলা চালায়। খবরপেয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে ভাবে চিকিৎসা দেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!