- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১০:১২ পিএম
তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে সমন্বয় সভা
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে উপজেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় প্রকল্পের আয়োজনে উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত কারিতাস ভবনের কৃষ্ণচূড়া সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. জালাল উদ্দীন, প্রকল্প ইন্জিনিয়ার জনাব মো. কায়সার আহমেদ, উপজেলা ফ্যাসিলিটেটর দীপঙ্কর চন্দ্র দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্পভুক্ত ০৪ টি ইউনিয়নের (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) বিভিন্ন ওয়ার্ডের সিআরএফ সহযোগীদের ১৬-২৯ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৪০ জন যুবসদস্য এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।
সভায় জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করনীয় বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন। প্রকল্পের আওতায় গঠিত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতিগুলোকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করার জন্য যুবদের উদ্বুদ্ধ করেন। এ সময় তিনি বলেন, 'আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, যুব জনগোষ্ঠীকে সম্পদে রুপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।'
যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, 'আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যুবদের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করা হবে।'
উলেখ্য উপজেলার ৪টি ইউনিয়নে (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন "লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প" চলমান রয়েছে।
সভা সঞ্চালনা করেন পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. জাকারিয়া মাহমুদ জাহিদ।### তাং১২-০৮-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!