শিরোনামঃ

শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন

 

বরিশালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের আয়োজনে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে এ সাহিত্য সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।

সাহিত্য সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সম্মেলন বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। সম্মেলনে সাহিত্যচর্চা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?