- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ০৮:৪২ পিএম
মাংসের দোকানে গর্ভবতী গরু জবাই, ঘটনাস্থলে মিললো মৃত বাছুর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে কসাইয়ের বিরুদ্ধে। খবরপেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন প্রশাসন। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড টরকী বাসস্ট্যান্ডের।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে টরকী বাসষ্ট্যান্ডের মাংস বিক্রেতা ফিরোজ হাওলাদারের মাংসের দোকানে গর্ভবতী গরু জবাই করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে গরু জবাইয়ের স্থানে (পাশের খালে) একটি মৃত বাছুর দেখতে পাওয়া গেছে।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতা ফিরোজ ও তার ছেলে সোহেল হাওলাদার দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে একাধিকবার ফোন করলেও তারা আর দোকানে ফিরেননি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বে দেওয়া গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, মাংসের দোকানের ডিপ ফ্রিজে জবাইকৃত গরুর কিছু সংরক্ষিত মাংস জব্দ করে মাটির নিচে পূঁতে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানের আগেই ওই ব্যবসায়ী পালিয়ে গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
অভিযানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. আতিক হোসেন প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!