শিরোনামঃ

গলাচিপা পৌরসভায় আলোচনায় ৮ নম্বর ওয়াডের  কাউন্সিলর  প্রার্থী মো. রবিউল সিকদার  , পাচ্ছেন জনগণের সাড়া।


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়াডের পৌরসভার  নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর  পদে আলোচনায় রয়েছেন মো.রবিউল সিকদার।

জনগণের  মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন।

তাঁর নির্বাচনী প্রচারণার ব্যানারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

তিনি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। স্থানীয় জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

তবে নির্বাচনে তাঁর অবস্থান ও জনসমর্থনের প্রকৃত চিত্র ভোটের সময়ই স্পষ্ট হবে। এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো.রবিউল সিকদার ঘিরে ৮ নম্বর ওয়ার্ড রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে রবিউল  সিকদার বলেন, আমি জনগণের সেবক হিসেবে  কাজ করতে চাই। জনগণ আমার পাশে থাকলে আমি আট নম্বর ওয়ার্ড কে মাদকমুক্ত করে ছাড়বো, সন্ত্রাসমুক্ত করে ছাড়বো, চুরি ডাকাতি থেকে মানুষকে ভালো পথে নেওয়ার চেষ্টা করব,মানুষের কাছে শান্তি ফিরিয়ে দেবো।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?