- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ এএম
যবিপ্রবিতে ‘রাইকন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (IEEE 5th International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things) এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন এই সম্মেলনে। দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে সর্বমোট ৩২টি দল ও বিভিন্ন দেশের সর্বমোট ০৬ জন কি-নোট স্পিকার তাদের তত্ত্ববহুল স্লাইডের মাধ্যমে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহন করেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস—যা বর্তমান যুগের সবচেয়ে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি বিষয়। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি, যার মূল চালিকাশক্তিই হলো এই আধুনিক প্রযুক্তিগুলো। প্রযুক্তির এই অগ্রযাত্রাকে সফল করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হবে। আর এই যাত্রায় মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে ধরে রাখা জরুরি, যাতে প্রযুক্তির ব্যবহার সর্বদা মানুষের কল্যাণে ও জনস্বার্থে হয়। তিনি এই চমৎকার উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া এবং টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। সম্মেলন শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় এবং বিজয়ীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয় এবং নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!