- প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ০১:২২ পিএম
বাউফলে বিদ্যালয়ের গেটের তালা কেটে দপ্তরিকে হাত-পা বেঁধে মারধর, টাকা লুটের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে দপ্তরি মোঃ রাসেল (৩৫)-এর হাত-পা বেঁধে মারধর করে নগদ ১১ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি ল্যাপটপ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা জানান, ঘটনার খবর পেয়ে রবিবার সকালে তিনি বিদ্যালয়ে গিয়ে স্থানীয় লোকজন ও দপ্তরি রাসেলের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তাঁদের কাছ থেকে জানতে পারেন, রাতের কোনো একসময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দপ্তরি রাসেলের হাত-পা বেঁধে তাঁকে মারধর করে এবং নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাইরে লোকজনের কথাবার্তা শুনে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।
প্রধান শিক্ষক আরও জানান, কয়েক মাস আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা ভেঙে গভীর রাতে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২২/১১/২৬
এই বিভাগের আরো খবর
-
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের...
-
যবিপ্রবি প্রতিনিধি:প্রবীণদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ করে নিতে গাইডেন্স সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ থাকছে নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও...
-
মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!