- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ০৮:৩১ পিএম
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসান শিহাব বলেন, আমাদের দায়িত্ব পালনকালে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ ছিল। এর মধ্যে ক্লাবের ওয়েবসাইট তৈরি, লোগো উন্নয়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পন্ন করেছি। এ ছাড়া ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল ক্লাবের জন্য ভালো কিছু করা। নতুন যারা দায়িত্ব গ্রহণ করেছ, আমি বিশ্বাস করি, তোমাদের হাত ধরে ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করবে।
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি টানা ১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে দুটি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, শিগগিরই তৃতীয়টি অনুষ্ঠিত হবে। নবীনদের উদ্দেশে তিনি বলেন, ক্লাবে যুক্ত হতে অভিজ্ঞতা বা একাডেমিক বর্ষ কোনো বাধা নয়; প্রয়োজন শুধু ফটোগ্রাফির প্রতি আগ্রহ। হাতে থাকা যেকোনো ডিভাইস দিয়েই ফটোগ্রাফির চর্চা শুরু করা সম্ভব। আমরা খুব শিঘ্রই ক্যাম্পাসে ফটোওয়াক এবং আসন্ন শীতে চুড়ামনকাটি বাজারে হাতে-কলমে ফটোগ্রাফি শেখার আয়োজন করবোই ইনশাআল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের প্রভাষক মো. তৌহিদুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা...
-
বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!