- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ০৭:২১ পিএম
গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বিক্রম আকাশ গৌরনদী ( প্রতিনিধি) :
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাজী গোলাম মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিবস চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার এবং মহিলা দলের নেত্রী তাছলিমা বেগম।
আলোচনা সভায় বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন ও খামারি মিজানুর রহমান সরদার। এ ছাড়া সাংবাদিক এএস মামুন ও নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী প্রাণিচিকিৎসক ও খামারিরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা...
-
বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!