- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ০৫:১১ পিএম
বরগুনায় ইসলামী ব্লাড ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নতুন কমিটি ঘোষণা
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনায় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সংগঠনটির ২০২৭-২০২৮ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় বরগুনা শহীদ মিনার রোডে সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে এবং আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব ডা. মো. ইউনূস আলী, বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. মুহিব্বুল্লাহ হারুন। প্রভাষক মাওলানা নূরুল আলম ও মো. সবুজ মিয়া। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নূরুল আমিন (পি.পি., জজ কোর্ট, বরগুনা), ইসলামী আইনজীবী পরিষদ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এম. সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম রুবেল, জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সানাউল্লাহ সানি, সংগঠনটির সাবেক সভাপতি এস.এম. মেহেদী হাসান ও সাবেক সেক্রেটারি অলি হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনটির সাফল্য কামনা করে ভবিষ্যতে রক্তদানসহ মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ২০২৭-২০২৮ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন এইচ.এম. জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তামিম মাহমুদ এবং সেক্রেটারি জুবায়ের হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি নাসরুল্লাহ সাকিব, মাওলানা মো. মিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ও মো. রিয়াজ; উপসেক্রেটারি রাহাদুল ইসলাম ও নাজমুল হোসেন উজ্জ্বল; সাংগঠনিক সম্পাদক মুহা. ফেরদৌস; সহসাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা,অর্থ সম্পাদক মো. আরাফাত হোসেন এবং প্রচার সম্পাদক মো. সাইদুজ্জামান নুরী।
প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির সদস্যরা আগামী দিনে মানবিক সেবা ও স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা...
-
বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!