- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ০৮:৩৬ পিএম
হামলার আশংকায় গোপালগঞ্জ ওজোপাডিকোর ফেসবুক পোস্ট
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : হামলার আশংকায় গোপালগঞ্জ ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) থেকে জনসাধারনকে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট করা হয়েছে।
ওজোপাডিকো’র ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্ব সাধারনের উদ্দ্যেশ্যে পোষ্ট করা অনুরোধমূলক পোস্টটি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সকল শ্রেণীর গ্রাহকগণের নিকট অনুরোধ “রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সাথে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।”
ওই পোস্টে আরো জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সকল এলাকায়বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনুরোধক্রমে, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।
এ ব্যাপারে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর এক’শ থেকে দেড়’শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙ্গে ফেলে এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেয়। হামলার আশংকায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায় তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।
তিনি আরো বলেন, আগামীতে আমাদের গাড়ী বা জনবলের উপর হামলা হলে তো আর কাজ করা সম্ভাব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে একটি অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।
গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ অফিসের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে, এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেছেন, এ ধরণের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। #
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা...
-
বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!