- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:১৪ পিএম
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে বরিশালে র্যালি ও সভা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আভাসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জজ কোর্টের অ্যাডভোকেট শামীমা রশিদ। এ সময় উপস্থিত ছিলেন আভাসের প্রকল্প কর্মকর্তা কান্তা দে ও প্যারালিগ্যাল নাহার আক্তারসহ স্থানীয় অংশীজনরা।
আয়োজকরা জানান, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির আওতায় EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে আভাস।
এ প্রকল্পের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) আভাসের...
-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!