- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১১:৫৬ এএম
বরিশালে বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিকভাবে পুনঃএকীভূত করার লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কাশিপুর গড়িয়ার পাড়ে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। সভাপতিত্ব করেন ব্র্যাক বরিশালের ডিভিশনাল ম্যানেজার বিভাস চন্দ্র তরফদার। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ সাইদুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বরিশাল উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার মোঃ হোসেন খান।
ব্র্যাকের ‘Reintegration of Migrant Workers in Bangladesh’ প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের মনোসামাজিক ও ক্যারিয়ার কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সেবা এবং অর্থনৈতিক পুনর্বাসনে সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মশালায় অভিবাসন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিকভাবে পুনঃএকীভূত করার লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কাশিপুর...
-
ভোলা প্রতিনিধিদ্বীপজেলা ভোলার বাণিজ্যিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন প্রাণ সঞ্চারের সম্ভাবনা তৈরি করেছে আসন্ন বাণিজ্য মেলা। গত কয়েকদিন ধরে ভোলা...
-
গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!