শিরোনামঃ

শেখ মুজিবের সমাধীতে ফুল দিলো  কার্যক্রম নিষিদ্ধ দলের নবগঠিত  কমিটির নেতাকর্মী


বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতাদের মিছিল সহকারে শেখ মুজিবের সমাধীতে প্রবেশ করতে দেখা গেছে। পরবর্তীতে সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করেন।

ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক মো. আনিসুর রহমান, গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাবেক কাউন্সিলর ইখতিয়ার হাওলাদার, উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া সহ উল্লেখযোগ্য নেতাকর্মীদের দেখা গেছে।

এবিষয়ে জানতে নবগঠিত কমিটির একাধিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেও কেউ ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও বার্তায় নবগঠিত কমিটির নেতাকর্মীরা জানিয়েছেন, বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশনায় তারা শেখ মুজিবের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও ভিডিও বার্তায় তারা লকডাউন বাস্তবায়নের ঘোষনা দিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?