- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ১২:৫৬ এএম
বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব
জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংগঠন তথা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল ফিল্ড অফিসে এ আয়োজন করা হয়। নারী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার রোড মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিন এবং ওয়াফি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাইয়ুম।
এছাড়া বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্যানেল সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবর, নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সাঈদ পান্থ, মোহনা টিভির বিভাগীয় প্রধান শেখ শামীম, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, এবং কলমের কণ্ঠের প্রধান প্রতিবেদক ইমরান হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী তানজিলা জেরিন, সাউথ এপোলো মেডিকেল কলেজের প্রভাষক ডা. ইসরাক ইউনুস ইমা, স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মো. তপু হোসেন এবং লিঙ্গবৈচিত্র্যময় কমিউনিটির ২০ জন সদস্য।
আলোচনা সভায় বক্তারা নারী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা কমিউনিটির কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, সমাজের প্রত্যেক মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে অতিথি, সাংবাদিক ও কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পিঠা উৎসব...
-
জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানির...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!