- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ০৮:৩৯ পিএম
বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মজনু খানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডৌয়াতলায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান অডিটোরিয়ামে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে ছিল হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফ।
স্মরণসভায় উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, বেগম ফয়জুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সর্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. মাহবুবর রহমান, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন তালুকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসা. ফারজানা ইয়াসমিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রাশেদ খান মামুন, যুগ্ম আহ্বায়ক মো. আবুছালে হাওলাদার, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম সারওয়ার খান রুস্তম এবং বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফারিয়ালারা ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন শীলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্মরণসভায় বক্তারা মরহুম আনোয়ার হোসেন মজনু খানের বর্ণাঢ্য কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অসামান্য অবদান এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান এবং বামনা অঞ্চলে শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বামনাবাসী একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান গত ১১ নভেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা...
-
বরিশাল প্রতিনিধি ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলের নবগঠিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!