- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:০৮ পিএম
ভোলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার।
মংচিন থান, তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মো. ছগির হাওলাদার (৪১) কে সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলী থানার ইন্সপেক্টর তদন্ত শরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছেন।
উল্লেখ্য গত ২৬ জুলাই দিবাগত রাতে ৭/৮ জন ডাকাত মাটি খুড়ে ঘরের ভিতরে প্রবেশ করে গৃহবধূ মনিকা বেগম (৪০),তার শ্বশুর-শাশুড়ি ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল নিয়ে যায়।
তালতলী থানার ওসি মো.শাহজালাল জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতার ছবির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী,পিরোজপুর সহ বিভিন্ন জেলায় ডাকাতি,চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার রেকর্ড রয়েছে।এর মধ্যে কয়েকটিতে চার্জশিট গঠন হয়েছে। তিনি একজন পেশাদার ডাকাত। তদন্তের স্বার্থে আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।###তাং ১২-০৮-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!