- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৮ পিএম
তারেক রহমানের আহবানে ছত্তার খান মনোনয়ন প্রত্যাহার করেছেন
বরিশাল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীন বিদ্রোহী মুক্ত হয়েছেন। এ আসনে বিদ্রোহী হিসেবে (স্বতন্ত্র প্রার্থী) মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি নেতা আ. ছত্তার খান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহবানে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যদিও বাছাইয়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলো রিটানিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করেছিলেন তিনি।
বিএনপি নেতা আ. ছত্তার খান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ডেকে পাঠান। বুধবার ঢাকায় গিয়ে চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেন।
এ সময় চেয়ারম্যান তারেক রহমান তাকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন। তার আহবানে সাড়া দিয়ে নির্বাচন কমিশনে করা আপীল প্রত্যাহার করেছেন।
আ. ছত্তার খান বরিশালের মুলাদী উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও মুলাদী পৌর চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ছিলেন।
বর্তমানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির এক নম্বর সদস্য।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!