শিরোনামঃ

সিডিএস এর নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে “Advancing WPS Agenda in Bangladesh: Local Action Plan for Peace” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ। কর্মসূচিতে সহযোগিতা করে UN Women।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিরাজ আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার এবং মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর সেঁজুতি ধর এবং চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলী অননা। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে দুর্যোগ, সহিংসতা ও সামাজিক বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের সক্রিয় সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথিরা বলেন, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, যুব সমাজকে সম্পৃক্তকরণ, শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, নারী নির্যাতন আইন ও ডিজিটাল আইন সেবা নিশ্চিত করা, নারী শিক্ষার হার বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানে নারীর সুযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম চালুর আহ্বান জানান।

আলোচনায় নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয় গুরুত্ব পায়।

অনুষ্ঠানের শেষে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিডিএস নির্বাহী পরিচালক সামিয়া আলী অননা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?