- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৫:১৪ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবি
বার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রুপালী ব্যাংক চত্ত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম এর সঞ্চালনায়।
এতে বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার করতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।
সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!