- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৩:৩৮ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বামনায় মানববন্ধন
মাসুদ রেজা ফয়সাল:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে বামনা প্রেসক্লাব সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা ও দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ আল আমিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মাসুদ রেজা ফয়সাল, সিদ্দিকুর রহমান মান্না, মোঃ কবির শিকদার, ওমর ফারুক সাবু, দৈনিক জনতার প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ বাসির মোল্লা, নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বক্তারা সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৮ আগস্ট (শুক্রবার) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। একই ঘটনায় সাংবাদিক মোনেয়ারকে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
১০-২-২৫এজাজ আল মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরগুনার আয়োজনে ইয়ং টাইগার বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়...
-
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিএকাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী...
-
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!