সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর হামলার ঘটনায় গলাচিপা প্রেসক্লাবের নিন্দা


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি 


বরিশালের সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গলাচিপা  প্রেসক্লাব।


এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।


তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেন। তাদের ওপর হামলা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করা যাবে না।

গলাচিপা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক আকতার ফারুক শাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গলাচিপা  প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?