- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৯:০৬ এএম
সাবেক এমপি এসএম শাহজাদার পিতার ইন্তেকাল
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদার পিতা মোহাম্মদ লুৎফর রহমান (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক চিকিৎসার জন্য গত ৬ আগস্ট বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান মোহাম্মদ লুৎফর রহমান। সেখানে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে গুরুতর অবস্থায় তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে মরদেহ পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে মোহাম্মদ লুৎফর রহমান তিন ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী পরিবহন, বিদ্যুৎ উৎপাদন—প্রায়...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিটু খলিফা নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙ্গে দেশীয় অ¯্ররে মুখে জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা...
-
স্টাপ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক জাতীয় দৈনিক জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক গণকণ্ঠের শার্শা উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!