- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২৩ পিএম
পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক উত্তপ্তের মধ্যে ১১৩ পটুয়াখালী ৩ ( গলাচিপা -দশমিনা) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবর কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়।দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।উল্লেখ্য, বিএনপির সাথে সমঝোতায় নুরুল হক নুর এলাকায় বিএনপির প্রত্যাশিত সাংগঠনিক সমর্থন পাচ্ছেন না। বরং স্থানীয় বিএনপির উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বড় অংশ প্রকাশ্যেই মাঠে নেমেছে দলের বিদ্রোহী প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (বর্তমানে বহিষ্কৃত) হাসান মামুনের পক্ষে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!