- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৭:২৯ এএম
পটুয়াখালী–৩ মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, দশমিনা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, গলাচিপা পৌর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল হুদ রিপন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গলাচিপা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলন সভাপতি মো. ফোরকান গাজী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ও ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এক জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণ বিধি মেনে চলতে সকল দলকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। আমাদের নিয়মিত তদারকি চলছে।’
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!