- প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৭ পিএম
পটুয়াখালী-৩: বিদ্রোহী প্রার্থী প্রশাসনকে হুঁশিয়ারি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুন প্রশাসনকে সতর্ক করে বলেছেন, ‘মব সৃষ্টি করে নিরপরাধ নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের গ্রেপ্তার করা হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।’ এই মন্তব্য তিনি মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানো হয়েছে—এটি বহুবার ব্যবহৃত একটি পুরোনো কৌশল, যা নির্বাচনের মাঠ থেকে বিরোধীদের দূরে রাখার চেষ্টা।’ একই রাতে দশমিনা উপজেলায় ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক নুর-এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।
হাসান মামুন বলেন, তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করে একজন সাধারণ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে দুই উপজেলার বিএনপি নেতা-কর্মীরা সমর্থন দিয়ে পাশে থেকেছেন। তাঁর বক্তব্য, “গত ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই ছিল আমার মূল লক্ষ্য।”
তিনি অভিযোগ করেন, নুরুল হক নুর বিএনপির কেন্দ্রীয় কমিটিকে প্রভাবিত করে তাকে ও স্থানীয় নেতাদের বহিষ্কার করেছেন। পরবর্তীতে নতুন কমিটি গঠন করা হয়েছে। হাসান মামুন বলেন, “নির্বাচনী আচরণবিধি অমান্য করে নুর প্রচারণা চালাচ্ছেন, কর্মীদের মারধর ও নির্বাচনী কার্যালয়ে হামলা করাচ্ছেন। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।”
হাসান মামুনের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, “মব সৃষ্টি করে প্রশাসনের কাছ থেকে অতিরিক্ত সুবিধা নেওয়া ভিন্ন রাজনীতি; এটি একটি রাজনৈতিক দলের প্রধানের কারণে ঘটেছে। যদি প্রশাসন অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মী বা সাধারণ ভোটারদের গ্রেপ্তার করে, তবে সংশ্লিষ্ট সংস্থা, নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।”
নুরুল হক নুরের নির্বাচনী সমন্বয়ক আবু নাঈম এ বিষয়ে বলেন, “আমাদের প্রার্থী উদ্বেগের জায়গা থেকে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু হাসান মামুন যা বলেছেন, তা তার ব্যক্তিগত ও মনগড়া বক্তব্য, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।”
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী ও সমর্থকেরা ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!