- প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৫ পিএম
চরফ্যাশনে নুরুল ইসলাম নয়নের জনসভা জনসমুদ্রে পরিণত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকালে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য নুরুল ইসলাম নয়ন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।ভোলা ৪ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
নুরুল ইসলাম নয়ন আরো বলেন,একটি রাজনৈতিক দল পরাজয়ের অবাস পেয়ে নির্বাচনকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছেন। এই ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা ও হতাশায় নিমজ্জিত। দলটি নিজেদেরকে সৎ দাবী করা অর্থাৎ স্বঘোষিত জান্নাতি দল ১২ ফেব্রুয়ারি জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। এই যদি হয় তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারনা, তাহলে তারা কেমন সৎ লোক, আপনারাই সেই সিদ্ধান্ত নিবেন।'
তিনি বলেন, 'আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্ধী হিসেবে পেয়েছি যে, স্বাধীনতা সার্বভৌমত্ব অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিংগন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো। ওরা বলে 'সৎ লোকের শাসন চাই, আল্লাহ আইন চাই।' আপনারা যদি আল্লাহ আইন চান তাহলে কৃষ্ণ নন্দিকে কেন মনোনয়ন দিয়েছিলেন? ওরা বলছে, রোজ আর পূজা সমান।
গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।কিন্তু ওরা গণতন্ত্রে আকাঙ্খাকে ধারণ করেনি,ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।'
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।
জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জনসভা স্থল কানায় কানায় পরিপুর্ন করে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করেছে। ভোটাররা অধিরআগ্রহে রয়েছে ভোট কেন্দ্রে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!