- প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৮ পিএম
কোন ধরনের গুজব বা বিভ্রান্ত না ছড়ানোর অনুরোধ : কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলমের ভাই ব্যারিস্টার নাজমুল আলম
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে থানা রোডের ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের মিথ্যা প্রচার, গুজব বা হুমকির কারণে যেন তারা প্রভাবিত না হন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনি আরো বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ না করার এবং বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করার।
ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, তার বড় ভাই আশ্রাফুল আলম শিমুল এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারায় কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করছেন এবং কোনো ধরনের বিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
এ সময় তিনি আরো বলেন, আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার কাছে নানা কিছু পাওয়া গেছে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। যদি উক্ত সংবাদের তথ্য সত্য হতো, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারতাম না।
এবারের নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আশ্রাফুল আলম শিমুল। বর্তমানের তিনি একটি মামলায় কারাবন্দি রয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!