গোপালগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করেছে। ভোটাররা অধিরআগ্রহে রয়েছে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য। এ ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


জানাগেছে, গোপালগঞ্জ জেলায় রয়েছে তিনটি নির্বাচনী আসন। গোপালগঞ্জ-০১ আসনটি মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫১০ ভোট কেন্দ্র রয়েছে ১৩৮ টি।


গোপালগঞ্জ-০২ আসনটি গোপালগঞ্জ সদর উপজেলার ১টি পৌরসভা ও ২১ টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার অপর ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন। কেন্দ্র রয়েছে ১৫১টি।


গোপালগঞ্জ-০৩ আসনটি টুঙ্গিপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। কেন্দ্র রয়েছে ১০৮টি।


জেলার তিনটি আসনে ভোট যুদ্ধে নেমেছেন ৩০জন প্রার্থী। ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ হওয়ায় ভোট নিয়ে ভোটারদের মধ্যে বইছে উৎসবের আমেজ। কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অধির আগ্রহে রয়েছেন তারা।


এদিকে, জেলার তিনটি আসনের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট, গণ ভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়। সরঞ্জাম বুঝে নিয়ে আনসার ও পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্র নিয়ে যান কর্মকর্তারা। জেলার ৫ উপজেলার উপজেলা পরিষদে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।


জেলার তিনটি আসনের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৩৯৭টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বাদে বাকী ৩৮৫টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশ ও আনসান সদস্যরা নিয়োজিত থাকবে। ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত থাকবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব।


এদিকে, নির্বিঘ্নে ভোটগ্রহন সম্পন্ন করতে জেলা জুড়ে টহল দিচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশী।


ভোটরা জানিয়েছেন, দীর্ঘ দিন পর হলেও তারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন। তাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।


জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। কেন্দ্রে কন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?