- প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪১ পিএম
পটুয়াখালী-৩ গলাচিপায় নির্বাচন ও গণভোটের ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। দুর্গম ও দূরবর্তী ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জামাদি পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে। বিকেলের মধ্যেই উপজেলার ৮০টি ভোট কেন্দ্রে এসব সরঞ্জামাদি পৌঁছে যাবে বলে তারা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট সকাল থেকে ভোট কেন্দ্রে তারা রওয়ানা দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সহকারী রিটার্নিং অফিসারের গলাচিপা কার্যালয় থেকে ভোটের এসব সরঞ্জামাদি সংগ্রহ করছেন তারা।
গলাচিপা উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে মোট প্রার্থী ৪জন। এরা হলেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী নুরুল হক নুর, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কার প্রার্থী মু. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক ও স্বতন্ত্র জাহাজ মার্কার প্রার্থী এসএম ফজলুল হক।
পটুয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪৪৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫০ জন, পুরুষ ভোটার ১ রাখ ৮৭ হাজার ১৯৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩ জন ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪টি। এর মধ্যে অধিক ঝঁুকিপূর্ণ ৩৩টি ভোট কেন্দ্র। পোস্টাল ভোটের সংখ্যা ২ হাজার ৪৬৮ জন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করেছে। ভোটাররা অধিরআগ্রহে রয়েছে ভোট কেন্দ্রে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!