শিরোনামঃ

প্রবাসীর স্ত্রীর-মেয়ের  গলায় রামদা ধরে  সর্বস্ব লুট


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙ্গে দেশীয় অ¯্ররে মুখে জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নেওয়া হয়েছে। এঘটনায় শনিবার (১৫ আগষ্ট) দুপুরে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের স্ত্রী শিল্পী হালদার জানান, শুক্রবার (১৪ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আমার টিনসেড বসতঘরের দরজা ভেঙ্গে ৫/৬ জনের একটি সশস্ত্র দল ঘরে প্রবেশ করে। তারা আমাকে এবং আমার ৮ বছর বয়সী মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে ফেলে। আমি ডাকচিৎকার দিতে চাইলে মেরে ফেলার হুমকি দেয় এবং আসবাবপত্র তছনছ করে ফেলে। তারা আমার কাছে আলমিরার চাবি চায়। আমি চাবি দিতে না চাইলে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে আমি আলমিরার চাবি দিতে বাধ্য হই। পরে আলমিরায় থাকা ৪ ভরি স্বর্ন, ৩ ভরি রৌপ্য ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, তারা চলে যাওয়ার পর আমার ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন। ঘটনার পর থেকে আমরা আতংকে রয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এঘটনায় থানায় চুরির অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?