- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:৫৫ এএম
অবশেষে বেরোবি ছাত্র সংসদের নীতিমালা পাশ
মিনহাজুর রহমান মেহেদী,বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে পাশ হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) বেরোবি ছাত্র সংসদ নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করেছেন। আমরা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবর এর মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। আলহামদুলিল্লাহ সেটি নির্ধারিত সময়ের আগেই পাস হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, কাজ করে ঢাকা থেকে আসলাম। শিক্ষার্থীদের বলছি ৩১ অক্টোবরের মধ্যে আইন পাস হবে। তাদের কথা রাখতে পেরেছি। শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তাদের অনশন ভাঙার সময় উপাচার্য ৩১ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ আইনে যুক্ত করা হবে বলে উপাচার্য প্রতিশ্রুতি দেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!