- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের সমন্বিত ফিজিবিলিটি স্ট্যাডি শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে সমন্বিত ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর মধ্যে এ প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্পের পরিচালক ড. হাফিজ আশরাফুল হক এবং শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর ম্যানেজার ও আর্কিটেক্টগণ উপস্থিত ছিলেন।
চুক্তি শেষে উপাচার্য মহোদয় এক প্রতিক্রিয়ায় বলেন, এ সমীক্ষার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের জন্য বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পথ সুগম হবে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজের অগ্রগতি নিশ্চিত করতে অনুরোধ জানান।
এ প্রকল্পের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, মাস্টার প্ল্যান ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নসহ বিভিন্ন ধরনের জরিপ ও ভৌত সমীক্ষা পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকে অধিকতর পরিকল্পিত, টেকসই ও সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্যতা যাচাই এ সমীক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্প বাস্তবায়ন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্পের কাজ ই-জিপির মাধ্যমে শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ কে প্রদান করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!