শিরোনামঃ

খাগড়াছড়িতে মাদক ও স্মার্টফোন আসক্তিকে না বলে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা।

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে খাগড়াছড়ি জেলা সদরে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে তারা।

রবিবার (৩০ আগস্ট) জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক কে. এম. আবু তাহের, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের মেডিকেল অফিসার ও

সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ রবিউল হোসেন পাটোয়ারী (রবি), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সদস্য সাদমান তাসিন, ভূবনশ্বর ত্রিপুরা প্রমুখ।



পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান।


সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে। খাগড়াছড়িতে এ কর্মসূচি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪ তম কর্মসূচি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?