মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ট্রাজেডির শোক জানিয়ে বরিশালে "কেয়ার একাডেমি"র শোকসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাকিব উল হক,

রিপোর্ট ৭১,বরিশাল।


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বরিশাল শহরের কোচিং প্রতিষ্ঠান ‘কেয়ার একাডেমি’।শনিবার প্রতিষ্ঠানটি এক শোকসভা ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। 


সভায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সভায় উপস্থিত বক্তারা গভীর শোক জানিয়ে বলেন, "এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনোদিন বাংলাদেশের দেখতে না হয়।" ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


একই অনুষ্ঠানে অভিভাবকদের সঙ্গে শিশুদের মানসিক ও পারিপার্শ্বিক বিকাশ নিয়ে আলোচনা করা হয়। 


সভায় উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জীব চক্রবর্তী, সুজন দেবনাথ ও রীতা কর্মকার। তারা বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশের পেছনে অভিভাবক ও শিক্ষক—উভয়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তারা আরও বলেন, সুশিক্ষার সঙ্গে সুশৃঙ্খলতা, সচেতনতা ও সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য।


শোকসভা শেষে আয়োজিত মতবিনিময় পর্বে অভিভাবকরা শিশুদের মানসিক বিকাশ, নিরাপদ শিক্ষা পরিবেশ এবং মানবিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিশুদের আবেগ, আচরণ ও পারিপার্শ্বিক চ্যালেঞ্জ নিয়ে সমানভাবে যত্নশীল হওয়া। কেবল একাডেমিক সাফল্য নয়, শিশুদের সুশিক্ষা, নিরাপদ পরিবেশ, এবং আবেগিক উন্নয়ন নিশ্চিত করাও সমান জরুরি।

সভায় সভাপতিত্ব করেন কেয়ার একাডেমির পরিচালক ডেনিস তাপস রায়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?