- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৯ পিএম
তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার ঘোষনা করেছেন : সাইফ মাহমুদ জুয়েল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন, ঘোষনা করেছেন। তার একজন কর্মী হিসেবে আমি মনে করি সকল বিভাজনকে জয় করে আমরা ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো, জাতীয়তাবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। দেশপ্রেমের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো।
মঙ্গলবার দুপুরে বরিশালের বানারীপাড়ায় গনসংযোগ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে বানারীপাড়ার বিশারকান্দী এলাকায় জনসভা করেন।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, ২৪ সালের নির্বাচন ছিল এক দলীয় নির্বাচন ডামি নির্বাচন। তার আগে ১৮ সালের নির্বাচন ছিল নৈশ ভোটের নির্বাচন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থীর জন্য ১ মাস ধরে পরিশ্রম করেছি সহযোদ্ধাদের সাথে নিয়ে। তৎকালীন স্বৈরাচারদের রোশানলে পড়ে আমি ২ টি মামলার আসামী হয়েছি এই উজিরপুর বানারীপাড়ায়। সেই সময়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি মানেই আমি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমি দলের প্রতি দৃড় প্রতিজ্ঞ। যাকে দল মনোনয়ন দিবে তার পক্ষে আমি ভূমিকা পালন করবো। বিএনপির মনোনীত প্রার্থী যেই হোক তিনি বরিশাল ২ আসনে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। এ সময় তরুনদের দল বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ঢাকা থেকে নিজ সংসদীয় আসনে ফেরার পথে বরিশালের গৌরনদী এলাকা থেকে জুয়েলকে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়িবহর নিয়ে বরন করেন বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা। এ সময় তাকে পথে পথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সিনিয়র নেতাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল। পরে জুয়েলের গনযোগ ও জনসভায় অংশগ্রহণ করেন নেতারা।
বিএনপির নেতারা বলছেন, জুয়েলকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, জুয়েলের প্রতি তাদের আস্থার প্রমাণ। এ সময় বরিশাল ২ আসনে যেন তরুন নেতাদের বিএনপি মনোনয়ন দেয়া হয় সেই আশা ব্যাক্ত করেন নেতাকর্মীরা।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!