- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ১২:৩৭ পিএম
কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের এক বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে এএসআই কামরুজ্জামান, এএসআই নজরুল, কনস্টেবল টিপু সুলতান ও কনস্টেবল জিহাদ এই অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা রয়েছে।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইন জানান , যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!